| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বদলগাছীতে শারদীয় দুর্গোৎসবে ৬৪ টন সরকারি চাল বিতরণ ও প্রস্তুতি সভা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৬ ইং | ১৪:৪৮:৩৮:অপরাহ্ন  |  ৭২৬ বার পঠিত
বদলগাছীতে শারদীয় দুর্গোৎসবে ৬৪ টন সরকারি চাল বিতরণ ও প্রস্তুতি সভা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপনে সরকারি চাল বিতরণ ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর)  সকাল ১১টায় বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা ও চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

সভায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা, আলোকসজ্জা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং মন্দিরসমূহের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। পরে প্রধান অতিথি উপজেলার ১০৮টি পূজা মন্দিরের প্রতিনিধিদের হাতে মোট ৬৪ টন সরকারি চাল তুলে দেন।

এসময়  উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪