তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহে তারাকান্দায় ১২ অক্টোবর সোমবার ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার রামপুর, কাকনি ও বানিহালা তিনটি ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে নিজ কার্যালয়ে ট্যাব বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের এই উদ্যোগকে সাফল্যমন্ডিত করার জন্য তথ্য সংগ্রহকারীদের কে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপজেলার সকল নাগরিকদের প্রতি আহ্বান রাখেন।
পর্যায়ক্রমে সকল ইউনিয়নে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অসীম সরকার। এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব