| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোটি টাকা স্বর্ণের বারসহ পাচারকারী আটক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৬ ইং | ২৩:১৩:২৭:অপরাহ্ন  |  ৩৬৮ বার পঠিত
কোটি টাকা স্বর্ণের বারসহ পাচারকারী আটক

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ১কোটি ১লক্ষ ৪৬হাজার টাকা ৪টি স্বর্ণের বারসহ মোঃ সেলিম হোসেন(৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সদস্যরা।

রবিবার (১১ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে গয়েশপুর যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত, সেলিম হোসেন উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের বাসিন্দা।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো এক বার্তা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্থ গয়েশপুর বিওপি কর্তৃক সীমান্ত পিলার ৬৭-এমপি হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে  গয়েশপুর যাত্রী ছাউনির সামনে হতে ব্যাটারিচালিত ভ্যানসহ মোঃ সেলিম হোসেনকে আটক করা হয়। এ সময় তাঁর ভ্যানের সামনে লাগানো সাদা রং এর ছোট মাইকের ব্যাটারি রাখার স্থান হতে ৫৭৪.৫১ গ্রাম ওজনের মোট ০৪ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ১কোটি ১লক্ষ ৪৬হাজার টাকা। আটককৃত স্বর্ণ এবং ব্যাটারিচালিত ভ্যান, এবং ছোট মাইকের (হর্ন)সহ সর্বমোট সিজার মূল্য ১ কোটি ১লক্ষ ৯৭ হাজার  টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানান, আটককৃত আসামী, ব্যাটারিচালিত ভ্যান ও মাইকসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণ জেলা কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪