| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৬ ইং | ২২:৩০:৩৯:অপরাহ্ন  |  ৩৮৯ বার পঠিত
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে মো. ইউছুফ (৩২) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। দণ্ডপ্রাপ্ত ইউছুফ ওয়ারুক গ্রামের দোপল্লা এলাকার বাসিন্দা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে মাদক সেবনের দায়ে ইউছুফকে আটক করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে শাহরাস্তি মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪