| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রশ্ন ফাঁসকাণ্ডে আলোচিত আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৫, ২০২৬ ইং | ১২:০১:২৭:অপরাহ্ন  |  ১০৪৫৬ বার পঠিত
প্রশ্ন ফাঁসকাণ্ডে আলোচিত আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

রিপোর্টার্স২৪ ডেস্ক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক প্রশ্ন ফাঁসকাণ্ডে আলোচিত সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালত এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তার নামে জ্ঞাত আয়বহির্ভূত ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা করা হয়েছে। 

দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি বলেন, আসামির বয়স বিবেচনা করে আদালত এ রায় সাজা প্রদান করেন। রায় ঘোষণার আগে কারাগার থেকে তাকে আদালতে উপস্থিত করা হয়।

পরে সাজা পরোয়ানা দিয়ে আবারও কারাগারে পাঠানো হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ রায় ঘোষণা এ তারিখ নির্ধারণ  করেন।

এর আগে ১৩ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য নেয় আদালত। গত ১৭ জুন এ মামলায় সিয়ামের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।

২০২৫ সালের ৫ জানুয়ারি সিয়ামের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন।  মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।একই বছরের ৩০ ডিসেম্বর মামলার তদন্ত শেষে

সিয়ামকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন উপসহকারি পরিচালক জাকির হোসেন। তবে তদন্তে সিয়ামের জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পায় কর্মকর্তা।

২০ জানুয়ারি প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত সাবেক পিএসসি চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪