| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৬ ইং | ২০:২৯:৩৬:অপরাহ্ন  |  ৩৪৯ বার পঠিত
কুষ্টিয়ায় ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে সাঈদ হোসেন নান্নু নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে বুধবার (২১ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে ঐ শিক্ষককে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভুক্তভোগী ছাত্রীর মা দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দেন। পরে ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগে বলা হয়, গত ১৪ অক্টোবর দুপুর ২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের দারুল আববার মাদরাসায় পড়তে যায় ওই ছাত্রী। এ সময় শিক্ষক নান্নু তাকে একা অফিস কক্ষে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী ছাত্রীর মা থানায় অভিযোগ করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠাননো হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪