| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যায় হারেজের মৃত্যুদণ্ড

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৬ ইং | ২০:৪৪:৪১:অপরাহ্ন  |  ৮০৫ বার পঠিত
ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যায় হারেজের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী মনোয়ারা বেগম ও ১৬ বছর বয়সী ছেলে সোহাগকে কুপিয়ে হত্যার দায়ে হারেজ (৪৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত পুলিশ সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ জুলাই দিবাগত রাত পৌনে দুইটার দিকে ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকায় শাহ আলমের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। ওই বাড়ির ভাড়াটিয়া হারেজ ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) ও ছেলে সোহাগকে (১৬) কুপিয়ে হত্যা করেন। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

এ ঘটনায় হারেজকে গ্রেপ্তার করে ফতুল্লা থানা-পুলিশ। নিহত মনোয়ারার মেয়ে বিথী (১৩) ও তার বড় ভাই মজিবুর রহমান ওরফে মজিদ (৪০) এ ঘটনায় অভিযোগ করেন। পরে ২০২০ সালের ৯ জুলাই ফতুল্লা থানায় হত্যা মামলা করা হয়।

মামলাটি তদন্ত শেষে একই বছরের ২০ নভেম্বর হারেজের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪