| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্কুলছাত্রী অপহরণ মামলায় কারাগারে যুবক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৬ ইং | ২১:১০:৫৮:অপরাহ্ন  |  ৫০৫ বার পঠিত
স্কুলছাত্রী অপহরণ মামলায় কারাগারে যুবক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে সিহাব ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল সিহাব। এর জেরে গত ১৭ অক্টোবর বিকেলে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে বেগুনবাড়ী ধামডাঙ্গা এলাকা থেকে সহযোগীদের নিয়ে সিএনজিতে করে তাকে অপহরণ করা হয়।

পরবর্তীতে ভিকটিমের পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রবিবার দিবাগত রাতে পশ্চিম বেগুনবাড়ী এলাকা থেকে প্রধান আসামী সিহাবকে গ্রেপ্তার এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। মামলার সুষ্ঠু তদন্ত ও সহযোগীদের শনাক্ত করতে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪