| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদে নাসিক প্রশাসকের ওপর হকারদের হামলার চেষ্টা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৬ ইং | ২০:৪৭:০৩:অপরাহ্ন  |  ৭৯১ বার পঠিত
নারায়ণগঞ্জে হকার উচ্ছেদে নাসিক প্রশাসকের ওপর হকারদের হামলার চেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ নগরীর বঙ্গবন্ধু সড়ক ও শায়েস্তা খাঁ সড়কে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মীদের ধাক্কাধাক্কি ও বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। 

রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে কালীবাজার এলাকায় উত্তেজিত হকাররা অবস্থান নিলে সদর থানা-পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

হকারদের অভিযোগ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান রাতে কোনো সময় না দিয়েই উচ্ছেদ অভিযান শুরু করেন। এ সময় হকারদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়।

উচ্ছেদের পর এক হকার বলেন, ‘সাখাওয়াত সাহেব রাত সাড়ে ৯টার দিকে এখানে এসেই ভ্যাকু দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করে দেন। আমাদের একটুও সময় দেননি। পরে আমরা হকাররা তাকে বাদা দেওয়া হয়। তবে তার ওপর কোনো হকার হামলা করানি। এমনিতেই চিল্লাচিল্লি হয়েছে।’

এদিকে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, ‘শায়েস্তা খাঁ সড়কটিতে রাত ৯ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত জানেন কাঁচা মালের গাড়ি ও মালামাল দিয়ে সড়কটি বন্ধ হয়ে থাকে। সেই জন্য আমি উচ্ছেদকর্মীদের নিয়ে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করছিলাম। এ সময় হকাররা আমাদের উচ্ছেদকর্মীদের ওপর হামলা করার চেষ্টা করেন। পরবর্তীতে আমার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় লিপ্ত হন। সেই সঙ্গে তারা তাদের মালামাল রাস্তায় ফেলে দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে। পরে পুলিশ ঘটনার স্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আমরা সেখান থেকে চলে আসি।’

হকারদের ওপর মারধরের বিষয়ে তিনি বলেন, আমরা উচ্ছেদ অভিযানের সময় কোন হকারদের ওপর মরধরের ঘটনা ঘটেনি। এমনেই আমাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা তৈরি হয়েছিল।

হকার নেতা রনি মিয়ার অভিযোগ, প্রশাসক প্রায়ই রাত ১০টার দিকে গাড়িতে করে বাসায় ফেরার সময় হকার উচ্ছেদ করেন।

রনি বলেন, ‘বিকেলে উচ্ছেদ অভিযান হলে আমরা নিজেদের একটু সরিয়ে নিতে পারি। কিন্তু সাখাওয়াত সাহেব প্রায় রাত ১০টার দিকে লোকজন নিয়ে উচ্ছেদ অভিযান চালান। এ সময় আমাদের হকারদের ওপর মারধরও করা হয়। এ জন্যই আজ হকাররা তাকে উচ্ছেদ অভিযানে বাধা দেন। পরে পুলিশ এসে বিষয়টি সমাধান করে। এ বিষয়ে আমরা পরবর্তী সময়ে প্রশাসনের সঙ্গে বৈঠক করব।’

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, সিটি করপোরেশন উচ্ছেদ অভিযানে এসেছিলেন। তবে প্রশাসন কিংবা পুলিশকে এ বিষয়ে জানানো হয়নি। তিনি উচ্ছেদ অভিযান শেষ করার পর হকারদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। পরে খবর পেয়ে আমি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪