| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউটিউব দেখে আনারকলি চাষ করছেন সঞ্চয় হালদার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৬ ইং | ২২:০৮:১৬:অপরাহ্ন  |  ৪৯৫ বার পঠিত
ইউটিউব দেখে আনারকলি চাষ করছেন সঞ্চয় হালদার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে ইউটিউব দেখে শখের বসে আনারকলি ফল চাষ শুরু করেছেন সঞ্চয় হালদার। পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি কৃষিকাজের প্রতি আগ্রহ থেকে লিজ নেওয়া জমিতে এ ফলের চাষ করছেন তিনি।

সঞ্চয় হালদার পৌরসভার দুধসরা গ্রামের  মৃত গোষ্ঠ হালদারের ছেলে। তিনি ২০ শতাংশ জমি লিজ নিয়ে সেখানে আনারকলি জাতের ৭০টি গাছ লাগিয়েছেন। ইউটিউব দেখে এ ফল চাষ সম্পর্কে ধারণা নিয়ে শখের বশে চাষ শুরু করেন তিনি।

মাছের ব্যবসার পাশাপাশি সঞ্চয় হালদার কলা ও মেটে আলুর চাষও করেন। প্রচলিত কৃষিকাজের পাশাপাশি নতুন ধরনের ফল চাষের মাধ্যমে নিজের কৃষি উদ্যোগকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করছেন তিনি।

শখের বসে শুরু করা আনারকলি ফলের চাষ ভবিষ্যতে লাভজনক হবে বলে আশা করছেন সঞ্চয় হালদার। তাঁর এ ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় কৃষকদের নতুন ধরনের ফল চাষে আগ্রহী করে তুলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪