| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাদ বাগানে পানি দিতে গিয়ে পা পিছলে নিচে পড়ে কলেজছাত্রী নিহত

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৯৫১৫ বার পঠিত
ছাদ বাগানে পানি দিতে গিয়ে পা পিছলে নিচে পড়ে কলেজছাত্রী নিহত
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাখালপাড়ার একটি বাসার পাঁচতলার ছাদ বাগানে পানি দিতে গিয়ে পা পিছলে নিচে পড়ে বিপাশা মির্জা (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। সে আইডিয়াল কমার্স কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। বিপাশা তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাখালপাড়ার বাকি মির্জার মেয়ে।

সোমবার (৫ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মা মোর্শেদা মির্জা বলেন, সোমবার রাতে বাসার পাঁচতলায় ছাদের ফুল বাগানে পানি দিচ্ছিল আমার মেয়ে। এসময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে আমার মেয়ে মারা যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে শিক্ষার্থী বিপাশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছে।

রিপোটার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪