| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বর্ণাঢ্য আয়োজনে লক্ষ্মীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৬ ইং | ২২:৫৭:৩৯:অপরাহ্ন  |  ৭২০৯ বার পঠিত
বর্ণাঢ্য আয়োজনে লক্ষ্মীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লক্ষ্মীপুর প্রতিনিধি: জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লক্ষ্মীপুরে বড় শোডাউন ও বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লক্ষ্মীপুর জেলা। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা শহরের দক্ষিণ তেমুহনী থেকে জেলা যুবদলের র‍্যালি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় নেতাকর্মীরা ‘তারেক রহমানের জন্য বাংলাদেশ ধন্য’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে’ এবং ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’ ইত্যাদি নানা স্লোগান দেন। নেতাকর্মীদের হাতে শত-শত জাতীয় ও দলীয় পতাকা দেখা যায়।

র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু। 

জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ ইব্রাহীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪