| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় যুবদল নেতার পূজামন্ডব পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৬ ইং | ০৯:৫২:৪২:পূর্বাহ্ন  |  ১৩৫ বার পঠিত
কাপাসিয়ায় যুবদল নেতার পূজামন্ডব পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

গাজীপুর প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নাধীন ৫টি পূজামন্ডব পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার সিঙ্গুয়া বর্মন পাড়া সার্বজনীন পূজা মন্ডব পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ও ঘাগটিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদ।

পূজা মন্ডব পরিদর্শনের সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, সিঙ্গুয়া বর্মনপাড়া সার্বজনীন পূজা মন্ডবের সভাপতি শংকর বর্মন, সঞ্জয় বর্মন, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো:শুক্কুর আলী, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো: নজরুল ইসলাম ব্যাপারী, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন ইমন,ঘাগটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী রাশিদুল ইসলাম ও সদস্য সচিব মো: শামীম হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাজুল ইসলাম সরকার, ৭ নং ওয়ার্ড বিএনপির সম্পাদক মতিউর রহমান, কামারগাঁও বর্মনপাড়া যুবসংঘ সার্বজনীন দূর্গাপূজা মন্ডবের সভাপতি হিরণময় বর্মন, সাধারণ সম্পাদক সুজন চন্দ্র বর্মনসহ প্রমুখ। 

এদিকে মণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং সার্বিক খোঁজখবর নেন যুবদল নেতা মামুনুর রশিদ। এ সময় তার গাড়িবহরে সফরসঙ্গী ছিলেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, দলের নেতাকর্মীরা (আমরা) আপনাদের পাশে আছি এবং থাকবো। আমি বরাবরই আমি আপনাদের পাশে থাকবো। আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে সব সময়ই পাশে পাবেন। নির্বাচিত হলে পরিষদের যেকোন কাজ কোন ধরনের বেনিফিট ছাড়াই কাজ সম্পন্ন করা হবে। মূলত মানব সেবার কারনেই ইউপি নির্বাচনে অংশ করতে চাই।

তিনি বলেন, কোন ধরনের সেবার জন্য যেন পরিষদে গিয়ে আপনাদের দাঁড়িয়ে থাকতে না হয়। আমি চেষ্টা করবো আপনাদের আগেই যেন পরিষদে পৌঁছে যেতে পারি। আমি সব সময়ই আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চাই। 

তিনি আরো বলেন, বিএনপি সরকারের হাত ধরেই মরহুম আ.স.ম হান্নান শাহ্ এর কল্যাণে কাপাসিয়া উপজেলার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। অদূর ভবিষ্যতেও কাপাসিয়ার উন্নয়ন হবে। 

এ সময় তিনি সিঙ্গুয়া বর্মনপাড়া সার্বজনীন পূজা মন্ডব, খিরাটী দক্ষিণ মাঝিপাড়া সার্বজনীন দূর্গা মন্দির, খিরাটী শ্রী শ্রী রবিদাস পাড়া সার্বজনীন দূর্গাপূজা মন্ডব, কামারগাঁও যুবসংঘ সার্বজনীন দূর্গাপূজা মন্ডব এবং খিরাটী হরি মন্দির সার্বজনীন দূর্গাপূজা মন্ডব কমিটির সদস্যদের হাতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগদ ১০ হাজার টাকা তুলে দেয়াসহ মোট ৫টি পূজা মন্ডবে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪