| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৮, ২০২৬ ইং | ১০:৪১:৩৯:পূর্বাহ্ন  |  ১৭১০ বার পঠিত
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম নির্ধারণের বিষয়টি জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, একই দিন সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এর আগের দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। অর্থাৎ, এক দিনের ব্যবধানে প্রতি ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।

এদিকে, অন্যান্য মানের স্বর্ণের দামও নতুন করে নির্ধারণ করেছে বাজুস। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৬৭৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ১৪৯ টাকায় বিক্রি হবে।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩৯১ টাকা।

বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে বুধবার সকাল ১০টা থেকে দেশের বাজারে নির্ধারিত নতুন দামে স্বর্ণালংকার বিক্রি কার্যকর হয়েছে। ফলে স্বর্ণ কিনতে আগ্রহী ক্রেতাদের এখন ২২ ক্যারেটের প্রতি ভরিতে আগের তুলনায় অতিরিক্ত ২ হাজার ২১৬ টাকা গুনতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪