| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের কোনো কর্মী মবে জড়িত না, দলের আমিরের দাবি

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৫ ইং | ০৮:২৯:২৭:পূর্বাহ্ন  |  ১৬৪৭৮৭৫ বার পঠিত
জামায়াতের কোনো কর্মী মবে জড়িত না, দলের আমিরের দাবি
ছবির ক্যাপশন: ডা. শফিকুর রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক :

মবের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো কর্মী-সমর্থক জড়িত নেই বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। জামায়াতে ইসলামী সব সময় মব বিরোধী মন্তব্য করে তিনি বলেন, মব আমরা চাই না। আমরা মবের ঘোর বিরোধী। আমাদের মধ্যে কোনো মব নাই। দেখবেন এসমস্ত মবে জামায়াতে ইসলামীর কোনো কর্মী-সমর্থক কোথাও জড়িত নাই।

আজ শুক্রবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দীর্ঘ ১৭ বছর পর উত্তরের জনপদ রংপুরে জনসভা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বেলা ৩টায় শুরু হবে এই জনসভা।

এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে বিমানযোগে সৈয়দপুর আসেন দলের আমির ডা. শফিকুর রহমান।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরির জন্য সংস্কারের প্রশ্নগুলো উঠেছে। আমরা আশা করি যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার করা যায় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে।

এবং ‘যদি’র কোনো সুযোগ নেই। সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে।’


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪