| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৬ ইং | ১০:০৩:৪৪:পূর্বাহ্ন  |  ৫১১ বার পঠিত
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: নিখোঁজ হওয়ার পরদিন তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার করেন। 

জানা গেছে, তাহসিফ রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তিনি নিখোঁজ হন।

২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশত্যাগের সময় সেই ভিডিওটি তাহসিফ ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে। তবে এ তথ্যের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ নেই।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪