| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইতালি সড়কে দুর্ঘটনায় ভৈরবের যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, মরদেহ পেতে পরিবারের আকুতি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৬ ইং | ১৭:৫২:০৮:অপরাহ্ন  |  ১৯৪ বার পঠিত
ইতালি সড়কে দুর্ঘটনায় ভৈরবের যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, মরদেহ পেতে পরিবারের আকুতি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ইতালি সড়কে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের ভৈরবের আশরাফুল ইসলাম বাবু (২২) নামের এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ২৮ অক্টোবর বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ইতালির একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবরে আগানগর ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা মো. কাউসার মিয়া।

নিহত আশরাফুল ইসলাম বাবু উপজেলার আগানগর ইউনিয়নের ওমানাথপুর গ্রামের মুছা মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুই বছর আগে লিবিয়া হয়ে ইউরোপের দেশ ইতালিতে যান আশরাফুল ইসলাম বাবু। পরিবারের সচ্ছলতা ফেরাতে তিনি সেখানে ভালোভাবেই কাজ করে যাচ্ছিলেন। ঘটনার ১১ মাস আগে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এক চাকার গাড়ি চালিয়ে দোকানে যান তিনি। সেখান থেকে ফেরার পথে একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ ১১ মাস তিনি অজ্ঞান ছিলেন।  ২৮ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে নিহতের চাচা মো. কাউসার মিয়া বলেন, পরিবারে তাঁর আরও এক ভাই ও দুই বোন রয়েছে। অনেক স্বপ্ন নিয়ে তার বাবা-মা তাকে ইতালিতে পাঠিয়েছিলেন। সে পরিবারের বড় ছেলে। তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তার বাবা-মায়ের। সন্তানের দুর্ঘটনার খবরের পর থেকে পরিবারে যেন কান্না থামছেই না। এখন ১১ মাস পর ছেলের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আমরা চাই, সরকারি সহায়তায় নিহত আশরাফুল ইসলাম বাবুর মরদেহ যেন দেশে তার বাবা-মায়ের বুকে ফিরে আসে, যাতে শেষ বিদায়টা বাবা-মা নিজ হাতে দিতে পারেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনুর রশীদ জানান, সাংবাদিকের মাধ্যমে ইতালিতে যুবকের মৃত্যুর বিষয়টি জেনেছি। আমি প্রশাসনিকভাবে খবর নিচ্ছি। নিহতের পরিবার যেন ছেলের মরদেহ দেশে আনতে পারে, প্রয়োজনে সেই ব্যবস্থা করব। তিনি সরকারিভাবে ইতালিতে গিয়ে থাকলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়টি দেখবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪