| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে ২০০ শিশুর মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৬ ইং | ১৯:০৯:০৯:অপরাহ্ন  |  ২৩৫ বার পঠিত
কুড়িগ্রামে ২০০ শিশুর মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি: শিশুদের পুষ্টি নিশ্চিত ও সুস্থভাবে বেড়ে ওঠার লক্ষ্যে কুড়িগ্রামে পুষ্টিকর খাবার বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ। এ কর্মসূচির আওতায় চরাঞ্চলের ২০০ শিশুর হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সংস্থাটির কুড়িগ্রাম সিডিপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংস্থাটির আওতাধীন চরাঞ্চলের মোট ১ হাজার ৪৯১ শিশুকে নিয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কর্মসূচিতে শিশুদের পুষ্টি ও সুষম খাদ্যের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা সম্পর্কে অভিভাবকদের সচেতন করা হয়। এ সময় খাবার সঠিকভাবে প্রস্তুত ও গ্রহণের বিষয়েও তাঁদের পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিমউদ্দিন হায়দার রহিম, ইউপি চেয়ারম্যান আলহাজ আবদুল গফুর, গুড নেইবারস বাংলাদেশের সমবায় সমিতির নির্বাহী কর্মকর্তা নিশিতা আক্তার এবং কুড়িগ্রাম সিডিপির ম্যানেজার রোমিও রতন গোমেজসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মাহমুদুল হাসান বলেন, শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য পুষ্টিকর ও সুষম খাবার নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতার পাশাপাশি খাবার সঠিকভাবে প্রস্তুত ও গ্রহণের বিষয়েও গুরুত্ব দিতে হবে।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবদুল গফুর বলেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। পুষ্টিকর খাবার নিশ্চিত করার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪