| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্ত্রীর সামনে ট্রেনে কাটা পড়ে স্বামীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৫ ইং | ০৬:২১:০৪:পূর্বাহ্ন  |  ১৭৬০৭০০ বার পঠিত
স্ত্রীর সামনে ট্রেনে কাটা পড়ে স্বামীর মৃত্যু
ছবির ক্যাপশন: নিহতের লাশ উদ্ধার

ভাঙ্গা প্রতিনিধি :: 

ফরিদপুর জেলার ভাঙ্গায় স্ত্রীর সামনে ট্রেনে কাটা পড়ে শনিবার সকাল নয়টার দিকে সোলেমান কাজী নামে এক শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে। উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামে স্ত্রীর সামনে ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মম ছিদ্দিক মিয়া। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। তিনি একই ইউনিয়নের নলিয়া গ্রামের মৃত মহসীন কাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রবণ প্রতিবন্ধী সোলাইমান কাজী তার বাড়ির খামারের গরুর দুধ নিয়ে পার্শ্বপতি গ্রামের মেয়ে জামাইর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ির সামনের রেললাইনের উপর দিয়ে হাঁটতে ছিলেন। স্বামীকে বিদায় দিয়ে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে ছিল তার  স্ত্রী বেগম।

সোলেমান কাজী ট্রেন লাইনের উপর দিয়ে হাঁটার সময় কিছু দূর যেতেই দ্রুতগামী ট্রেন চলে আসতে দেখে  হতভম্ব হয়ে পড়েন স্ত্রী। তিনি দূর থেকে শত ডাকাডাকি করলেও শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় স্ত্রীর ডাক শুনতে না পেয়ে স্ত্রীর চোখের সামনে ট্রেনে কাটা পড়ে নিহত হন শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধ সোলাইমান কাজী। তার মৃত্যুর খবরে পরিবারে ও এলাকায় শোকর ছায়া নেমে এসেছে।



.

রিপোর্টার্স২৪/এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪