| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তুরাগে ১৮৫ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৬ ইং | ১৬:৩৬:৩৯:অপরাহ্ন  |  ৪৪০ বার পঠিত
তুরাগে ১৮৫ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি আটক

ঢাকা প্রতিনিধি: রাজধানীর তুরাগে অভিযান চালিয়ে ১৮৫ পিস ইয়াবাসহ মো. আকতার হোসেন (৪০) নামে তালিকাভুক্ত এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত ২২ নভেম্বর ২০২৬ তারিখে তুরাগ থানাধীন ধউর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তুরাগ থানার অফিসার ইনচার্জের (ওসি) দিকনির্দেশনায় এসআই মুহাইমিনুল ইসলাম লিমন, এসআই মোহাম্মদ মিজানুর রহমান ও এসআই শাহিনুল বারী সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ধউর এলাকার কোরিয়ান গার্মেন্টসের পেছনে মো. সোহেলের মুদির দোকানের সামনের পাকা সড়কে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আকতার হোসেনকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে নীল রঙের একটি প্লাস্টিকের জিপার উদ্ধার করা হয়। ওই জিপারের ভেতরে ১৮৫ পিস কমলা রঙের কথিত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

উদ্ধার করা ইয়াবার ওজন জিপারসহ ১৯ গ্রাম। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৫ হাজার ৫০০ টাকা। পরে জব্দতালিকার মাধ্যমে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, আটক আকতার হোসেন তুরাগ এলাকার তালিকাভুক্ত ও পেশাদার মাদক কারবারি। সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে এর আগেও তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

আকতার হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার দোলাবাড়ী কাজীবাড়ী এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে। বর্তমানে তিনি তুরাগ থানাধীন ধউর পূর্বপাড়া নূর মদিনা মসজিদ গলিতে বসবাস করতেন।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪