| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চব্বিশের গণঅভ্যুত্থান

শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিলেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: Jul ০৬, ২০২৫ ইং | ১০:৫৩:৪৬:পূর্বাহ্ন  |  ১৬৩৭৫৮১ বার পঠিত
শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিলেন তারেক রহমান
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায় চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ মুত্তাকিন বিল্লাহর অসুস্থ স্ত্রী নাঈমা এরিন নিতুর সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

রোববার (৬ জুলাই) দুপুরে রাজধানী ঢাকার টোলারবাগ এলাকায়, দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের উপস্থিতিতে শহীদ মুত্তাকিন বিল্লাহর পরিবারের সাথে সাক্ষাৎ করেন প্রতিনিধি দলটি।  

এ সময় সংশ্লিষ্ট পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন রুহুল কবির রিজভী। 

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, শাহাদাত হোসেন ও রুবেল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, বিএনপি নেতা শামীম মিয়া, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, যুবদলের মিরপুর থানার আহ্বায়ক শাকিল মোল্লা, ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ মিসবাহ প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক কৃষিবিদ আলমগীর কবির, বাংলা কলেজ ছাত্রদলের সভাপতি মোকলেছুর রহমান, শেকৃবি ছাত্রদল নেতা মিজবাউল আলম, বগুড়া স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ সেতুসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪