| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন ইশরাক

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৫ ইং | ০৫:৪২:০১:পূর্বাহ্ন  |  ১৬৩৬২৬৯ বার পঠিত
ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন ইশরাক
ছবির ক্যাপশন: ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন ইশরাক

নাম প্রকাশ না করে এক ছাত্রনেতার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (৭ জুলাই) সকালে দেওয়া সেই পোস্টে তিনি লিখেছেন, কোনো একজন ছাত্রনেতা জেলা পর্যায়ে সফর/মার্চ করার সময় লোকজন ও উৎসুক জনতাকে দেখে উত্তেজনা সামলাতে না পেরে ‘১৬ বছরের সঙ্গে ৭ মিনিটের এক উক্তিকরেছেন। অথচ ৫ আগস্টের পর তিনি সহনশীলতা ও সহঅবস্থানের গণতান্ত্রিক রাজনীতির নীতিকথা শুনিয়ে জনগণকে জ্ঞান দিয়েছেনএকই ব্যক্তি।

ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন করে, নিজেদের সবচেয়ে বড় শক্তিযাকে খুঁটি, সহায়ক কিংবা সমর্থক যেভাবেই বলা হোকতাদের উদ্দেশ্য করে যদি এই ‘১৬ ও ৭ মিনিটের উক্তি’ দেওয়া হয়, তাহলে ওনাকে মনে করিয়ে দিতে হবে, আমরা আপনাদের প্রতিপক্ষ নই; বরং উপরোক্ত সহায়ক শক্তিই।’

ইশরাক হোসেন আরও লিখেছেন, গণ-অভ্যুত্থান হয়েছে ‘হাসিনা খেদাও, হাসিনা পতন’-এর একদফা আকাঙ্ক্ষা থেকে। যেভাবে আওয়ামী লীগ ৭১-এর মুক্তিযুদ্ধকে নিজেদের একচেটিয়া সম্পত্তিতে পরিণত করেছিল, আপনি যদি ২০২৪ সালের আন্দোলনের কৃতিত্বও নিজেদের একক অর্জন হিসেবে প্রতিষ্ঠা করতে চান, তবে বলবতরুণ প্রজন্মের একজন রাজনীতিবিদের কাছ থেকে এতটুকু প্রত্যাশা করা নিশ্চয়ই বাড়াবাড়ি নয়।


রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় আমরা অনেক সময় কিছু কথা বলে ফেলিযা হতেই পারেকিন্তু এই বক্তব্যটি সরাসরি অপমানচরম অসম্মানজনক সেইসব শহীদদের আত্মার প্রতি, যারা এই দীর্ঘ আন্দোলনে প্রাণ দিয়েছেন। অত্যাচারিত অন্যদের কথা নাই বললাম।’

বিএনপির এই নেতা আরও বলেন, গুম অথবা খুনের শিকার ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন, পারভেজ, সোহেল, সম্রাট, সুজন, জনি, চঞ্চল, জাকির, বুলবুল, নুরুতাদের মতো ঢাকার ছাত্র ও যুবনেতাদের চূড়ান্ত ত্যাগকে আপনি তাচ্ছিল্য করছেনঢাকার বাইরের নাম আর উল্লেখ করলাম নাসেই ভোলার নুরে আলম, আব্দুর রহমান কিংবা মুন্সীগঞ্জনারায়ণগঞ্জের শাওনের পরিবারের কাছেও কি আপনি একই ‘ডায়ালগ’ দেবেন?

সব কৃতিত্ব জোর করে নিজের নামে দাবি করা ‘দেউলিয়াপনার রাজনীতি’র অন্তিম পরিণতি এক বছর আগেই আমরা দেখেছি। আমরা কোনো অবস্থাতেই শহীদদের প্রতি এই ধরনের অবমাননাকর মন্তব্য আর শুনতে চাই না। শুধু শহীদ নয়যারা আহত, পঙ্গু হয়ে গেছেন, যারা অধিকার আদায়ের লড়াইয়ে শরিক হয়েছেনতাদের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ ভাবলে জনগণ তা মানবে না। আর ধৈর্যচ্যুতি ঘটলে জনগণ আপনাকে ছুড়ে ফেলতেও বিন্দুমাত্র কার্পণ্য করবে না।’

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪