| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৫ ইং | ০৬:২৩:৩৫:পূর্বাহ্ন  |  ১৬৩৮০০২ বার পঠিত
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে: মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রিপোর্টার্স২৪ ডেস্ক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। 

সকালে (৭ ‍জুলাই) সিলেটে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছে বিএনপি। ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আর ১৭শ'র ওপরে মানুষ গুম হয়েছে।

পরবর্তীতে চব্বিশের জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়। জুলাই-আগস্টসহ গত ১৫ বছরে যারা হতাহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।

৫ আগস্ট এর পট পরিবর্তনের পর সিলেটে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে বিমানযোগে সিলেট পৌঁছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪