| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুন্নু আউট, জাপার নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৫ ইং | ১২:২৬:২৩:অপরাহ্ন  |  ১৬৩১৯৯৭ বার পঠিত
চুন্নু আউট, জাপার নতুন   মহাসচিব ব্যারিস্টার শামীম
ছবির ক্যাপশন: ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার : মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এই তথ্য জানিয়েছেন। কাউন্সিলসহ বিভিন্ন ইস্যুতে নেতৃত্বপর্যায়ে কলহের মধ্যে নতুন মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।  

শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এতদিন ধরে দলটির মহাসচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন মো. মুজিবুল হক চুন্নু।

খন্দকার দেলোয়ার জালালী  জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন। সেই শূন্য পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব নিয়োগ দিয়েছেন। এ আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

জানা গেছে, কাউন্সিলের দিনক্ষণ নিয়ে মতবিরোধ, চেয়ারম্যানের ক্ষমতায় অদলবদল এবং আগামী জাতীয় নির্বাচন ইস্যুসহ নানা বিষয় নিয়ে  চুন্নুর পাশাপাশি জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারের সঙ্গে  জিএম কাদেরের  দূরত্ব প্রকাশ্য পায়। এমন পরিস্থিতিতে বিদ্রোহীদের সঙ্গে যোগ দেন মহাসচিব মুজিবুল হক চুন্নুও। আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার মহাসচিব পদপ্রত্যাশী ছিলেন। 

এছাড়া শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন। ২০১৭ সালের ১৯ ডিসেম্বর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ মৃত্যুবরণ করলে শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে ২২ মার্চ ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালের  ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে পুনরায় এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪