| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৮ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, তিন শিক্ষককে অব্যাহতি

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৯১১৪১৬ বার পঠিত
৮ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, তিন শিক্ষককে অব্যাহতি
ছবির ক্যাপশন: ৮ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, তিন শিক্ষককে অব্যাহতি

ময়মনসিংহ প্রতিনিধি : 

ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় আট পরীক্ষার্থীকে বহিষ্কার ও তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার (৬ মে) গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গফরগাঁও মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা চলার সময় অসদুপায় অবলম্বন করায় তিনটি কক্ষ থেকে আট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের কাছে মোবাইল ফোন ও গাইড বই পাওয়া গেছে।

অপরদিকে জেএম কামিল মাদ্রাসা কেন্দ্রে মোবাইল ফোন রাখায় দুই কক্ষ পর্যবেক্ষককে তাৎক্ষণিকভাবে পরীক্ষার দায়িত্ব হতে অব্যাহতি দেয়া হয়েছে।

এ ছাড়াও ইসলামিয়া সরকারি স্কুল কেন্দ্রে মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফোন রাখা এবং বোর্ডের নীতিমালা ভঙ্গ করে নিজের মেয়ে পরীক্ষার্থী হওয়ার পরও পরীক্ষায় দায়িত্ব পালন করায় পরীক্ষার দায়িত্ব হতে অব্যাহতি দেয়া হয়েছে।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনএম আবদুল্লাহ আল মামুন জানান, পরীক্ষায় কোনো অসদুপায় অবলম্বন না করার জন্য অভিভাবকদের সহযোগিতা চাই। নকলের বিরুদ্ধে উপজেলা প্রশাসন গফরগাঁওয়ের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।



রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪