| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় পার্টির সংবাদ সম্মেলন

চেয়ারম্যানের সিদ্ধান্ত বেআইনি, আমরা এখনো স্বপদে বহাল আছি

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৫ ইং | ০৭:৩৫:৩৭:পূর্বাহ্ন  |  ১৬৩০৭৮০ বার পঠিত
চেয়ারম্যানের সিদ্ধান্ত বেআইনি, আমরা এখনো স্বপদে বহাল আছি
ছবির ক্যাপশন: জাতীয় পার্টির সংবাদ সম্মেলন

রিপোর্টার্স২৪ ডেস্ক :

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত বেআইনি। আমরা এখনো স্বপদে বহাল আছি। আমরা সবাই প্রতিষ্ঠাতা সদস্য। চেয়ারম্যানের প্রতিটি সিদ্ধান্ত স্বৈরাচারী মনোভাব।

মঙ্গলবার (৮ জুলাই) গুলশানে জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত নেতাদের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জিএম কাদের রাতে অন্ধকারে চেয়ারম্যান হয়েছিল। রাতে অন্ধকারে জোর করে সিগনেচার নিয়েছিলেন। তখন এরশাদ সাহেব খুব অসুস্থ ছিলেন। গণতান্ত্রিক পার্টির কেউ রাতে অন্ধকারে ক্ষমতা হস্তান্তর করে না। তিনি অসুস্থ ছিলেন, জোর করে ক্ষমতা নিয়েছিলেন। 

‘সম্মেলন করে সিদ্ধান্ত নিন। কাউন্সিলে আমরা যেতে চাই। আপনি কেন সম্মেলনে করতে চান না? কাউন্সিলের মাধম্যে ক্ষমতা হস্তান্তর করা হউক।’ 

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দল থেকে অব্যাহতি পাওয়া মহাসচিব মুজিবুল হক চুন্নু, এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরুজ রশিদ, সৈয়দ আবু হেসেন বাবলা প্রমুখ।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪