| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীন সফরে যাচ্ছেন জামায়াতের আমীর

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৫ ইং | ১৮:৫০:৫০:অপরাহ্ন  |  ১৬৪১০০৬ বার পঠিত
চীন সফরে যাচ্ছেন জামায়াতের আমীর
ছবির ক্যাপশন: চীন সফরে যাচ্ছেন জামায়াতের আমীর

কূটনৈতিক রিপোর্টার: কারো লেজুড়বৃত্তি নয়, রাজনৈতিক দলগুলোর সম্মিলিত কোনো সফরও নয়—বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার চীন সফরে যাচ্ছে একটি স্বতন্ত্র রাজনৈতিক দল হিসেবে।

চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্বের আমন্ত্রণে আগামী ১১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত এ সফর অনুষ্ঠিত হবে। জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্বের ৯ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।

উল্লেখ্য, এর আগে গত মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করে। সেই সফরও ছিল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে।

চীনের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এ ধরনের যোগাযোগ নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক-এর নেতৃত্বে একাধিক প্রতিনিধি দল চীন সফর করেছে।

বিশেষ করে, ৫ আগস্টের রক্তাক্ত অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সাংবাদিক ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে গঠিত দলগুলো চীন সফর করেছে।

চলতি সফর উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকাস্থ চীনা দূতাবাসে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

রাতেই দূতাবাসের ফেসবুক পেজে সচিত্র বার্তায় সংবর্ধনা অনুষ্ঠানের খবর প্রকাশ করা হয়।

এছাড়া, মঙ্গলবার সকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সদ্য চীন সফর করা বিএনপির প্রতিনিধি দলের সঙ্গেও সাক্ষাৎ করেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪