| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

reporter
  • আপডেট টাইম: Jul ০৯, ২০২৫ ইং | ১৮:০৮:৪৯:অপরাহ্ন  |  ১৭৫২৬৭২ বার পঠিত
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ছবির ক্যাপশন: এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার: রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (৯ জুলাই) রাত ১০টা ৫৮ মিনিটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন।

এ সময় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শাখার জুলাই পদযাত্রার চিত্র প্রদর্শনী চলছিল। ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন বলেন, ‘রমনা থানায় ঘটনাটি জানানো হয়েছে।’

উল্লেখ্য, এর আগেও ওই এলাকায় তিনবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪