| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে উল্টোপথে গাড়ি চলাচল, দেড় শতাধিক মামলা

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৯১৯৬ বার পঠিত
রাজধানীতে উল্টোপথে গাড়ি চলাচল, দেড় শতাধিক মামলা
ছবির ক্যাপশন: ঢাকা মেট্রোপলিটন পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন সড়কে উল্টো পথে যানচলাচলের জন্য ১৫৮টি মামলা দায়ের করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার  ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সভ্যতা একটি জাতির মেরুদণ্ড। অথচ ঢাকার রাস্তায় ট্রাফিক নিয়মের তোয়াক্কা না করে উল্টোপথে গাড়ি চলতে দেখা যায়। এমনকি বাকবিতণ্ডাসহ ট্রাফিক পুলিশের কাজে বাধা দেওয়ায় তাৎক্ষণিক কারাদণ্ডও ভোগ করেছেন কেউ কেউ। তবুও সচেতনতার দৃষ্টি যেন খুলছে না। তবে বসে নেই ডিএমপির ট্রাফিক বিভাগও।

সোমবার  শুধু উল্টো পথে চলার কারণে ১৫৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মোট ২৩২২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। অভিযানকালে ২৭০টি গাড়ি ডাম্পিং ও ১৩৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনাকে সুষ্ঠু রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সব চালক ও যাত্রীদের উল্টো পথে চলাচল এবং অননুমোদিত সড়কে প্রবেশ না করার জন্য আহ্বান করছে ডিএমপি। এছাড়া, ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা এড়িয়ে সড়কে শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার অনুরোধ করছে ।


রিপোটার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪