| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কারা হেফাজতে মাহবুবের মৃত্যু

পিতৃহীন রাইসা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তারেক রহমান-এর শুভেচ্ছা

reporter
  • আপডেট টাইম: Jul ১০, ২০২৫ ইং | ১৪:৫১:২৭:অপরাহ্ন  |  ১৬৩২০৫২ বার পঠিত
পিতৃহীন রাইসা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তারেক রহমান-এর শুভেচ্ছা
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: মিথ্যা মামলায় কারা হেফাজতে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি পুলিশ কর্তৃক হত্যার শিকার ঢাকা মহানগর বিএনপির ৫৯ নং ওয়ার্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের মেয়ে ইকরা এনজেল রাইসা চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

পরীক্ষায় এমন ভালো ফলাফলের সংবাদ শোনামাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান নির্দেশ দেন তাকে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা পৌঁছে দিতে। 

অত:পর ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা পৌঁছাতে ব্যবস্থা নেন। তাৎক্ষণিকভাবে ইকরা এনজেল রাইসার পুরান ঢাকার লালবাগের বাসায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল পাঠান তিনি। 

প্রতিনিধি দলটি তারেক রহমান-এর পক্ষ থেকে ফুল, মিষ্টি, গল্পের বই ও ড্রেস উপহার দেন রাইসাকে এবং ভবিষ্যতে তার উজ্জ্বল সাফল্য কামনা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪