| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগের দিন আর নেই, ছাড় নয় জবাব চাই : তারেক রহমানকে সারজিস

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৫ ইং | ১৩:৩০:০০:অপরাহ্ন  |  ১৭৫০৩৫৫ বার পঠিত
আগের দিন আর নেই, ছাড় নয় জবাব চাই : তারেক রহমানকে সারজিস
ছবির ক্যাপশন: আগের দিন আর নেই, ছাড় নয় জবাব চাই:তারেক রহমানকে সারজিস

রিপোর্টার্স২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে বলেছেন, আগের দিন আর নাই, জনাব। এই প্রজন্ম ছাড় দিতে পারে তবে ছেড়ে দেবে না।

শুক্রবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সারজিস আলম এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, সবাই খারাপ কিন্তু উনি ভালো, বাংলাদেশে এই নাটক আর চলবে না। আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান, জনাব তারেক রহমান। যে নিয়মে আওয়ামীলীগের করা হত্যার দায় খুনী হাসিনার উপর বার্তায়, সেই একই নিয়মে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মীদের করা খুনের দায় আপনার উপরেও বর্তায়। আগের দিন আর নাই, জনাব- এই প্রজন্ম ছাড় দিতে পারে ছেড়ে দেবে না

তিনি আরও লেখেন, মিডফোর্ড হাসপাতালের পাশে চাঁদা না দেওয়ায় একজন ব্যবসায়ীকে উলঙ্গ করে, পাথর মেরে, হত্যা করে তার লাশ ঘিরে চলছে যুবদলের কর্মীদের বুনো উল্লাস। এই দৃশ্য আইয়ামে জাহেলিয়া যুগের বর্বরতার কথা স্মরণ করায়। এজন্য বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লব করে নাই।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪