| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাত্ররা ঘরে ফিরে যায়নি, জুলাই শেষ হয়নি: হাসনাত আব্দুল্লাহ

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৫ ইং | ২৩:৪৫:৫৪:অপরাহ্ন  |  ১৭৪২৯৩২ বার পঠিত
ছাত্ররা ঘরে ফিরে যায়নি, জুলাই শেষ হয়নি: হাসনাত আব্দুল্লাহ
ছবির ক্যাপশন: ছাত্ররা ঘরে ফিরে যায়নি, জুলাই শেষ হয়নি: হাসনাত আব্দুল্লাহ

স্টাফ রিপোর্টার: ঢাকার মিটফোর্ডে প্রকাশ্যে দিবালোকে ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর মেরে হত্যার ঘটনায় সারাদেশ তোলপাড়। বিভিন্ন মহল থেকে এ ঘটনার বিচার দাবি উঠেছে।

এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্ট করেছেন।

যেখানে তিনি লেখেন, ‘ছাত্ররা ঘরে ফিরে যায়নি। জুলাই শেষ হয়নি।’ শুক্রবার (১১ জুলাই) রাতে তিনি এ পোস্ট করেন।

এর আগে গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটে।

এ ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার কথা উঠে আসছে। চাঁদাবাজিকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪