| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনের আগে বিচার-সংস্কারের কথা বিএনপি আর শুনতে চায় না:মঈন খান

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৫ ইং | ০৯:৩১:০৭:পূর্বাহ্ন  |  ১৬২৬৮৬৭ বার পঠিত
নির্বাচনের আগে বিচার-সংস্কারের কথা বিএনপি আর শুনতে চায় না:মঈন খান
ছবির ক্যাপশন: নির্বাচনের আগে বিচার-সংস্কারের কথা বিএনপি আর শুনতে চায় না:মঈন খান

রিপোর্টার্স২৪ ডেস্ক : আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন’-এ কথা এখন আর বিএনপি শুনতে চায় না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘বিচার ও সংস্কার একটি চলমান প্রক্রিয়া। দেশের অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। সে লক্ষ্যেই যত দ্রুত সম্ভব জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে নির্বাচন আয়োজনের মাধ্যমে।’

শনিবার (১২ জুলাই) রাজশাহী নগরীর ভুবনমোহন পার্কে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মঈন খান আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের মূল দাবি একটাই। তা হলো জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। বিচার ও সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার যুক্তি আর চলবে না।

এ সময় বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো আচরণ করা থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের আচরণে গণতন্ত্র ও সংযমের ছাপ থাকতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে ও সদস্য সচিব মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় অন্যদের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য দেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। এ সময় পুরোনো সদস্যদের নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড. মঈন খান।



রিপোর্টার্স২৪/ ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪