| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণঅভ্যুত্থানের শক্তি এখনও মাঠে আছে: নাহিদ

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৫ ইং | ০৯:৫০:০৪:পূর্বাহ্ন  |  ১৭১৭৪১৮ বার পঠিত
গণঅভ্যুত্থানের শক্তি এখনও মাঠে আছে: নাহিদ
ছবির ক্যাপশন: গণঅভ্যুত্থানের শক্তি এখনও মাঠে আছে: নাহিদ

রিপোর্টার্স২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলতে চাই, এত মানুষের জীবন যাওয়ার পরও যদি তারা মনে করে, দেশ আগের বন্দোবস্তে ফিরে যাবে তাহলে বলে দিতে চাই গণঅভ্যুত্থান-এর শক্তি এখনো মাঠে আছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে জুলাই পদযাত্রা কর্মসূচির ১২তম দিনে সাতক্ষীরা আসিফ চত্বরে পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ৫ আগস্ট আমরা জাতীয় সরকারের কথা বলেছিলাম, তারা সাড়া দেয়নি। দেশ সংস্কারে আমাদের দরজা খোলা আছে এখনও।

নাহিদ আরও বলেন, চাঁদাবাজদের ভয় পাওয়ার কারণ নেই। ছাত্র-জনতা হাসিনাকে ভয় পায়নি। ১৬ বছরের দুঃশাসনের অবসান ঘটিয়েছে। মানুষের অধিকার রক্ষায় আমাদের কাজ করতে হবে।

এর আগে শনিবার দুপুর ১টায় খুলনা থেকে গাড়িবহর সাতক্ষীরা পৌঁছায়। এসময় কুমিরা বাজার এলাকায় তাদের বরণ করে নেয়া হয়। পরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের আমতলা থেকে আসিফ চত্বর পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে আসিফ চত্বরে পথসভায় অংশ নেন নাহিদ-হাসনাতসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা।


রিপোর্টার্স২৪/ ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪