| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন হচ্ছে না বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৫ ইং | ১৪:১৯:৪৪:অপরাহ্ন  |  ১৬২৪৮৩০ বার পঠিত
নির্বাচন হচ্ছে না বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে: মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: নির্বাচন হচ্ছে না বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে: মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক : নির্বাচন হচ্ছে না বলেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১২ জুলাই) রাজধানীর একটি হোটেলে জুলাই অভুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন না হওয়ার কারণেই দুর্নীতি বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে। কারণ, এই সরকারের পেছনে সেরকম জনসমর্থন নেই। নির্বাচিত সরকার আসলে তা নিঃসন্দেহে শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট থেকে মুক্তি পেলেও আমরা এখনও গণতান্ত্রিক অবস্থায় ফিরে যেতে পারিনি। গত ১৫ বছর ধরে দলগুলো গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য লড়াই করেছে। এর কোনো বিকল্প নেই।  বিএনপির এই মহাসচিব বলেন, মধ্যবর্তী বা অন্তর্বর্তী সরকার দিয়ে নির্বাচিত সরকারের বিকল্প তৈরি করা যাবে না। এজন্যই দ্রুত নির্বাচন চায় বিএনপি।

এ সময় সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে যে সংস্কারের কথা বলা হচ্ছে, তার প্রয়োজনীয়তা খালেদা জিয়া ২০১৬ সালেই অনুভব করেছিলেন। সংস্কার নিয়ে বিএনপি ভিশন ২০৩১ দিয়েছিল। এ ছাড়া রাষ্ট্র সংস্কারে ৩১ দফা দেওয়া হয়েছে। 

বিএনপি কোনোদিনই অন্যায়কে সমর্থন করে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু তদন্ত করে মিটফোর্ডের ঘটনায় অভিযুক্তদের বিচার করতে হবে। তা না হলে অন্তর্বর্তী সরকারকে জাতি ক্ষমা করবে না।  এ সময় অভ্যুত্থানে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের পুনর্বাসনে সরকার পুরোপুরি ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি।


রিপোর্টার্স২৪/ ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪