| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি

দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল-ছাত্রদল

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৫ ইং | ১০:৫৩:৪২:পূর্বাহ্ন  |  ১৬২৩৮৬৬ বার পঠিত
দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল-ছাত্রদল
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল।

রোববার (১৩ জুলাই) পৃথক বিজ্ঞপ্তিতে তারা এ কর্মসূচির ঘোষণা করেন।

যুবদলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানী ঢাকায় কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলটি দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল, দৈনিক বাংলা, প্রেসক্লাব, কদম ফোয়ারা, মৎস্য ভবন হয়ে শাহবাগ পর্যন্ত যাবে। এতে কেন্দ্রীয় যুবদলসহ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

একইদিনে দেশের প্রতিটি জেলা ও মহানগরে যুবদলের স্থানীয় ইউনিটসমূহ বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এ সিদ্ধান্ত যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে অনুমোদন করেন। তারা সকল ইউনিটকে এই কর্মসূচি সফল করার নির্দেশ দিয়েছেন।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ বিনষ্ট ও গোপন গুপ্ত সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলে আলাদাভাবে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

ছাত্রদলের কর্মসূচি অনুযায়ী, সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় নয়াপল্টন থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই সময়ে সারা দেশের জেলা ও মহানগর শাখাগুলোতেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচির ঘোষণা দেন।

ছাত্রদল নেতারা জানান, “দেশে রাজনৈতিক দমন-পীড়ন, শিক্ষার পরিবেশ নষ্ট ও অগণতান্ত্রিক শক্তির তৎপরতার বিরুদ্ধে এই কর্মসূচি পালিত হবে।”



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪