| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব নয়: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৫ ইং | ১৩:২৭:৩৯:অপরাহ্ন  |  ১৬২৩৬৭৪ বার পঠিত
বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব নয়: মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৩ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘তারেক রহমান : দ্য হোপ অব বাংলাদেশ’ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  গ্রন্থটি সম্পাদনা করেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপিকে নিয়ে এখন যে অপপ্রচার হচ্ছে, এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি বারবার প্রমাণ করেছে, ধ্বংসস্তূপের মাঝ থেকে জেগে উঠতে পারে।

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর অনেকেই মনে করেছিলেন, বিএনপির রাজনৈতিক অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে বিএনপি আবারও ঘুরে দাঁড়িয়েছে। খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র ও যুব নেতৃত্বকে সঙ্গে নিয়ে দলটি নতুন করে জেগে উঠেছে।

মির্জা ফখরুল বলেন, আজকে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার পেছনে রয়েছে একটি সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত চক্রান্ত। সেই চক্রান্তের লক্ষ্য হলো- বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা এবং তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া।

তিনি বলেন, এটা মনে রাখতে হবে- বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। এ দল দেশের মানুষের বিশ্বাসের জায়গা, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা শক্তি।

প্রতিপক্ষের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে। পাশাপাশি পড়াশোনা ও সচেতনতার মাধ্যমে সব বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, যাতে আমরা রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠতে পারি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহের সভাপতিত্বে ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোর্শেদ হাসান খান, রাজনৈতিক বিশ্লেষক ড. জাহিদ উর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা মাহদি আমিন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক সাথাওয়াত হোসেন সায়ন্থসহ বিএনপির মতাদর্শের অনলাইন এ্যাক্টিভিস্ট, ব্লগাররা বক্তব্য রাখেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪