| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে নতুন প্রস্তাব বিএনপির

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৫ ইং | ১৫:২৮:৪৫:অপরাহ্ন  |  ১৬২৪১২০ বার পঠিত
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে নতুন প্রস্তাব বিএনপির
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির সংস্কার ও প্রধান বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতির একচ্ছত্র ক্ষমতার পরিবর্তে যৌক্তিক কাঠামো প্রস্তাব করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির দাবি, এসব ক্ষেত্রে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া উচিত এবং বিচার বিভাগকে বিতর্কের বাইরে রাখতে হবে।

রোববার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কয়েকটি বিকল্প প্রস্তাব রাখা যায় কিনা এ ব্যাপারে সবাই একমত। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ক্ষেত্রে তো দ্বিমত সারা জাতির মধ্যেই নাই। সবাই একমত। কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগের পুরোটাই হচ্ছে জুডিশিয়ারি নির্ভর। তো সেজন্য সে জুডিশিয়ারি নির্ভর প্রস্তাবগুলোর বাইরে যদি কয়েকটি প্রস্তাবে আমরা আগে একমত হতে পারি সবাই মিলে তাহলে জুডিশিয়ারিকে বিতর্কের বাইরে রাখা যায়।

সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে রাষ্ট্রপতিকে রাখা ঠিক হবে না। রাষ্ট্রপতিকে না রাখতে পারলেই ভালো তারপরও যদি ঐকমত্যে আসা না যায় সেই ক্ষেত্রে একদম লাস্ট অপশন হিসেবে রাখা যায় একটা ইনস্টিটিউশন প্রধানকে।

তিনি বলেন, রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত হওয়ার যদি সাধারণ নিয়মে বিলুপ্ত হয়। মেয়াদ শেষান্তে তার ৩০ দিনের আগে এই উদ্যোগ নিবেন সংসদে প্রতিনিধিত্বশীল প্রধান রাজনৈতিক দল সমূহের সঙ্গে আলোচনা করে। আলোচনার ভিত্তিতে কোন প্রধান উপদেষ্টা বাংলাদেশের নাগরিক যিনি এই অনুচ্ছেদ অনুসারে উপযুক্ত উপদেষ্টা হওয়া যোগ্য হন তাদের মধ্য থেকে একজনকে প্রধান উপদেষ্টা করবেন। যদি সেই অপশন না পাওয়া যায়, তাহলে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, নিম্নপকক্ষের স্পিকার এবং ডেপুটি স্পিকার। সে ক্ষেত্রে ডেপুটি স্পিকার বিরোধী দলে হবে। চারজনের সমন্বয়ে গঠিত হবে এবং এটা সভাপতিত্ব রাষ্ট্রপতিও করতে পারে, স্পিকারও করতে পারে। রাষ্ট্রপতি সভাপতিত্ব করলে সেখানে রাষ্ট্রপতির ভোটিং পাওয়ার থাকবে না। আর স্পিকার সভাপতিত্ব করলে স্পিকারের ভোটিং থাকবে। রাষ্ট্রপতি সভাপতিত্ব করলে শুধু শুনানি করবে। রাষ্ট্রপতির কোন ভোট প্রয়োগ করতে পারবে না। চারজন মিলে যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ঠিক করতে পারেন তাহলে সে এখানে এটা সমাপ্ত হবে।

তিনি আরও বলেন, আর যদি সেটা না হয় তাহলে প্রস্তাব হিসেবে, প্রধানমন্ত্রী , বিরোধীদলীয় নেতা, নিম্নকক্ষের স্পিকার এবং ডেপুটি স্পিকার অবশ্যই বিরোধী পক্ষ থেকে যিনি হবেন। এই চারজন তার সঙ্গে সংসদে প্রতিনিধিত্বকারী তৃতীয় সর্বোচ্চ দল, মানে প্রথম দল তো সরকারি দল, দ্বিতীয় সর্বোচ্চ বিরোধী দল অথবা তৃতীয় যদি কোন বৃহৎ দল থাকে সেই তৃতীয় বৃহৎ দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি। এক্ষেত্রে রাষ্ট্রপতি প্রিজাইড করবেন এবং রাষ্ট্রপতির ভোটিং ক্ষমতা থাকবে । আলোচনার যদি ঠিক হয় বেটার। এটাও যদি না পাওয়া তাহলে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, নিম্নকক্ষের স্পিকার , সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর মধ্যে, এখানে আবার প্রধান বিরোধী দল বাদে যারা ন্যূনতম ৫ শতাংশ ভোট পেয়েছে -তাদের পক্ষ থেকে একজন এখানে কিন্তু সবগুলো দল মিলে একজন । এক্ষেত্রে রাষ্ট্রপতির ভোটিং ক্ষমতা থাকবে । এগুলো যদি না হয় তাহলে ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে যা আসে আছে সেখানে আমরা ফিরে আসতে পারি ।

সালাহউদ্দিন আহমদ বলেন, এক্ষেত্রে একটা প্রস্তাব দিয়েছি, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের মধ্যে যাদের বয়স ৭৫ বেশি হবে না । তাদের মধ্য থেকে যাদেরকে পাওয়া যায় সিলেকশন হবে। প্রধানমন্ত্রী , বিরোধীদলীয় নেতা, নিম্নকক্ষের স্পিকার এবং ডেপুটি স্পিকার এর কমিটি যাচাই বাছাই করে একজনে যদি মনোনীত সিলেকশন করতে পারেন। এরপরেও যদি না হয় তাহলে রাষ্ট্রপতিকে রাখার বা না রাখার বিষয়ে সিদ্ধান্ত যেটা হয় সেটা নিতে পারে। অথবা রাষ্ট্রপতি না হয়ে কোন একটা ইনস্টিটিউশনের প্রধানকে করা যায় কিনা এটাও সিদ্ধান্তে আসবে অথবা হাউজে যে প্রস্তাবগুলো ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আসছে, আপার হাউস, লোয়ার হাউসের এবং র‌্যাঙ্কিং চয়েসের পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে । আমরা চাই, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মধ্যে কয়েকটা বিকল্প আসুক , এক্সক্লুডিং জুডিশিয়ারি । যেহেতু জুডিশিয়ারিকে বিতর্কের বাইরে রাখাটাই হচ্ছে সবার উদ্দেশ্য।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪