জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছাত্রলীগ কর্মীকে প্রশাসনের হাতে তুলে দিতে গিয়ে ভুল বোঝাবুঝির জেরে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের উপর কোন হামলার ঘটনা ঘটেনি বলে বিবৃতি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। রবিবার (১৩ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়।
বিবৃতিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে বিগত ফ্যাসিস্ট আমলে সাদেক রেশাদকে প্রশাসনের হাতে তুলে দিতে গিয়ে সংগঠিত ভুল বোঝাবুঝির অনাকাঙ্ক্ষিত ঘটনায় সন্মানিত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের সাথে কোন হামলার ঘটনা ঘটেনি।
বিবৃতিতে আরও জানানো হয়, সাধারণ শিক্ষার্থীদের প্রতি বিনীত অনুরোধ কোন প্রকার উস্কানিতে পা দেবেন না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঘটনার দিনই লিখিতভাবে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। আশা থাকবে তদন্তের মাধ্যমে সকল তথ্য প্রমাণ বিশ্লেষণ সাপেক্ষে ঘটনার জট খুলে যাবে।
বিবৃতিতে শিক্ষার্থীদের তদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করার অনুরোধ করেন তারা।