রিপোর্টার্স২৪
ডেস্ক : নাহিদের ‘অসভ্য’ উক্তিতে দেশের মানুষ কষ্ট পেয়েছে: ফারুকবক্তব্য
রাখছেন জয়নুল আবদিন ফারুক
‘মুজিববাদের চাঁদাবাজদের পাহারা দেওয়ার দল বিএনপি’-নাগরিক
ঐক্যের আহ্বায়ক নাহিদ ইসলামের এই মন্তব্যের জবাবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল
আবদিন ফারুক বলেছেন, কোনো রাজনৈতিক দল বা নেতা, যারা ক্ষমতায় যেতে চায়, সরকার গঠন
করতে চায়, তাদের মুখে এমন ‘অসভ্য উক্তি’ দেশের মানুষ মেনে নিতে পারেনি।
মঙ্গলবার (১৫
জুলাই) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ঢাকাস্থ সেনবাগ ফোরামের উদ্যোগে
এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন,
আজকের চলমান রাজনৈতিক সংকট আওয়ামী লীগের সৃষ্টি। এই সংকটের পরিসমাপ্তি এখনও হয়নি। দেশের
মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করে জুলাই-আগস্ট বিপ্লব সংঘটিত হয়েছিল। তখন মনে হয়েছিল,
আর আওয়ামী লীগ নেই। এ দেশে আর দুঃশাসন থাকবে না। কিন্তু একটি গোষ্ঠী আমাদের ঐক্যে
ফাটল ধরাতে চায়, তারা বিদেশে বসে কালো টাকার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র
করছে। তাদের মোকাবিলা করতে হলে তারেক রহমান, মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে
যারা অপপ্রচার চালাচ্ছে, তা বন্ধ করতে হবে।
এনসিপি আহ্বায়ক
নাহিদ ইসলামকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা দল গঠন করেছেন, দেশের মানুষের কাছে যাবেন,
ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবেন-আপনাদের এই অবদান আমি কখনো অস্বীকার করি না।
কিন্তু আপনারা দল গঠনের পর যে মন্তব্য করলেন-‘মুজিববাদের চাঁদাবাজদের পাহারা দেওয়ার
দল বিএনপি’-এতে খুব কষ্ট লেগেছে, ব্যথা পেয়েছি। যারা ক্ষমতায় যেতে
চায়, তাদের মুখে এমন অসভ্য উক্তি বাংলাদেশের মানুষ মেনে নেয় না।
তারেক রহমানকে
নিয়ে কটূক্তি রাজনীতিকে ঘোলাটে করে তুলছে বলে মন্তব্য করে জয়নুল আবদিন ফারুক বলেন,
যদি আমাদের ১৬ বছরের আন্দোলন, রক্তে অর্জিত সফলতা এবং আসন্ন নির্বাচনের ব্যাঘাত ঘটে,
তবে তার দায় আপনাদের নিতে হবে।
জামায়াতের উদ্দেশ্যে
তিনি বলেন, এত জ্বালা কেন? এত অহংকার কেন? আপনাদের ইতিহাস আমরা জানি, বাংলার মানুষ
জানে। অতএব, ইতিহাস আলোচনা করতে গেলে দায় কার ওপর পড়ে, সেটা আপনারা ভালো করেই জানেন।
আমরা নতুন করে কিছু বলতে চাই না। শুধু এটাই বলবো-আমাদের নেতা তারেক রহমান ও মির্জা
ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে অশোভন মন্তব্য থেকে বিরত থাকুন।