| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের সমাবেশ সম্পন্ন করতে ডিএমপি সর্বোচ্চ সহযোগিতা করবে

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৫ ইং | ১৫:২৯:১০:অপরাহ্ন  |  ১৬২৩৩৪১ বার পঠিত
জামায়াতের সমাবেশ সম্পন্ন করতে ডিএমপি সর্বোচ্চ সহযোগিতা করবে
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

সিনিয়র রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে আগামী শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থা, ঢাকার বাইরে থেকে আসা গাড়ির ব্যবস্থাপনা ও সার্বিক বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার ডিএমপি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ডিএমপি কার্যালয়ে এক সফল বৈঠক অনুষ্ঠিত হয়। 

বিকাল ৩টা থেকে বিকাল ৪:৪৫ মিনিট পর্যন্ত চলা এই বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। 

সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এর নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি এ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও সহকারী প্রচার সম্পাদক জনাব আবদুস সাত্তার সুমন। 

জানা গেছে, বৈঠকে ডিএমপির পক্ষ থেকে সভাপতিত্ব করেন অতিরিক্ত কমিশনার (ক্রাইমস অ্যান্ড অপারেশনস) নজরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন যুগ্ম কমিশনার (অপারেশনস) মো. শহিদুল্লাহ। এছাড়া পুলিশের ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, জাতীয় সমাবেশ ঘিরে নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ, দূর-দূরান্ত থেকে আগত গাড়ি পার্কিং ও চলাচলসহ সার্বিক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ডিএমপি কর্তৃপক্ষ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, জাতীয় সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ডিএমপি সর্বোচ্চ সহযোগিতা করবে।

জানা গেছে, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ঘোষণা দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য নেতাকর্মীর ঢাকায় আগমনের সম্ভাবনা থাকায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪