| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : সারজিস আলম

reporter
  • আপডেট টাইম: Jul ১৫, ২০২৫ ইং | ২১:৫২:৩৬:অপরাহ্ন  |  ১৭১৯০০৬ বার পঠিত
গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : সারজিস আলম
ছবির ক্যাপশন: গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : সারজিস আলম

রিপোর্টার্স ডেস্ক: গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।  

ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েছে- “ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিয়েন না। আমরা গোপালগঞ্জের মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি- খারাপ সময়ে শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদেরকে সেফ জায়গায় পাঠিয়ে দিয়েছে। এরপর নিজে সেফ জায়গায় চলে গেছে। কিন্তু আমাদেরকে, আমাদের পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে গেছে। সুবিধা নিয়েছে গুটিকয়েক মানুষ কিন্তু ভুক্তভোগী আমরা সবাই। যে আমাদের কথা চিন্তা করেননি, তার কথা আমাদের চিন্তা করার সময় নাই। আমরা এতটা বলদ না যে- তার কথায় এখনও মানুষকে প্রতিপক্ষ বানাবো, আপনাদের মুখোমুখি দাঁড়াবো, জীবনটাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিব! আপনারা আপনাদের মত করে প্রোগ্রাম করেন। চিন্তার কোন কারণ নাই।”

তিনি লিখেছেন, গোপালগঞ্জের পদযাত্রায় আমাদের কমিটমেন্ট- আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে, জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না‌। একইসাথে গোপালগঞ্জের গণমানুষের ন্যায্য অধিকার পাওয়ার লড়াই আমরাই করব। গোপালগঞ্জ কোন ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের।

এর আগে বিকেলে ১৬ জুলাই ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ঘোষণা করেন সারজিস আলম। 


রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪