| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে আ. লীগের ‘নৌকা’

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৫ ইং | ০৬:৪৩:২৪:পূর্বাহ্ন  |  ১৭৩৪৩৭৬ বার পঠিত
ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে আ. লীগের ‘নৌকা’
ছবির ক্যাপশন: নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে

রিপোর্টার্স২৪ ডেস্ক :

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) সকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইট ঘুরে দেখা যায়, নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই।

এর আগে মঙ্গলবার ফেসবুকের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতীক নৌকাকে কেন আবার শিডিউলভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, নির্বাচন কমিশনের কাছে এমন প্রশ্ন তোলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার।

একই দিনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪