| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৫ ইং | ০৮:১৮:১১:পূর্বাহ্ন  |  ১৭৪২৫১৬ বার পঠিত
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে  হামলা

রিপোর্টার্স২৪ ডেস্ক :  গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশ মঞ্চে হামলা চালিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে সকালে গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকায় (ইউএনও) গাড়ি বহরে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটান ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া সদর উপজেলার উপজেলার দুর্গাপুর ইউনিয়নে টহলরত পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়ার ঘটনা ঘটে।

উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই জুলাই পদযাত্রায় অংশ নিতে গোপালগঞ্জ সদরের পৌর পার্ক এলাকায় জড়ো হচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। কর্মসূচি শুরুর আগেই এ হামলার ঘটনা ঘটে। মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কর্মসূচি রয়েছে জাতীয় নাগরিক পার্টির। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার কথা। এরই মধ্যে নাহিদ ইসলাম ও সারজিস আলমদের গাড়ি বহর গোপালগঞ্জে জেলা সদরে প্রবেশ করেছে।

সুত্র : বাংরাদেশ প্রতিদিন

রিপোর্টার্স২৪ :  এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪