| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টারই অংশ: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: Jul ১৬, ২০২৫ ইং | ০৯:৩৯:২৭:পূর্বাহ্ন  |  ১৬১৯৩৬১ বার পঠিত
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টারই অংশ: মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জে এনসিপি’র পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৫ জুলাই) এক বিবৃতিতে তিনি এ হামলাকে ‘ন্যাক্কারজনক ও বর্বরোচিত’ উল্লেখ করে বলেন, এ ঘটনা দেশে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টারই অংশ।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতিত আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর সহযোগীরা এখন অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্তে লিপ্ত। গোপালগঞ্জে এনসিপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ, ইউএনও ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের আহত করার ঘটনা এসব অপতৎপরতারই বহিঃপ্রকাশ।”

তিনি অভিযোগ করেন, আইন-শৃঙ্খলার অবনতি ও ইন্টেরিম সরকারের ওপর চাপ সৃষ্টির জন্যই এ ধরনের সহিংসতা চালানো হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী দোসররা এখন মরণকামড় দিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করে ফায়দা লুটতে উঠেপড়ে লেগেছে।

বিএনপি মহাসচিব বলেন, “এখনই এসব দুস্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করতে না পারলে গণতন্ত্র, জনগণের ভোটাধিকার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।”

তিনি দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের নিরাপত্তায় এগিয়ে আসার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আহত পুলিশ সদস্যদের সুস্থতা কামনা করেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪