| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শহীদ জিয়ার সমাধী এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান

reporter
  • আপডেট টাইম: Jul ১৭, ২০২৫ ইং | ১৪:৫৫:২০:অপরাহ্ন  |  ১৬১৪৪৪৫ বার পঠিত
শহীদ জিয়ার সমাধী এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর সামাধী প্রাঙ্গণে ‘আমরা বিএনপি পরিবার’- এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে স্বেচ্ছাসেবকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে এই পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন ’আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদাৎ হোসেন ও রুবেল আমিন প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ মিসবাহ-সহ শেকৃবি ছাত্রদলের নেতৃবৃন্দ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪