| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা, প্রস্তুতি জামায়াতের জাতীয় সমাবেশে

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৫ ইং | ২১:৪০:১৪:অপরাহ্ন  |  ১৬১১০৮৬ বার পঠিত
সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা, প্রস্তুতি জামায়াতের জাতীয় সমাবেশে
ছবির ক্যাপশন: সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা, প্রস্তুতি জামায়াতের জাতীয় সমাবেশে

স্টাফ রিপোর্টার : শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ শনিবার দুপুর ২টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা থেকেই নেতাকর্মীরা উদ্যানে জড়ো হতে শুরু করেছেন। এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে দলটির নেতাকর্মীরা ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন।

শুক্রবার সন্ধ্যার পর থেকেই সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় দেখা গেছে নেতাকর্মীদের সরব উপস্থিতি। অনেকেই রাতের আগেই সমাবেশস্থলে এসে অবস্থান নিয়েছেন। সন্ধ্যায় উদ্যানের মাঠেই মাগরিবের নামাজ আদায় করতে দেখা যায় অংশগ্রহণকারীদের।

ঢাকার বাহির থেকে আগত একদল নেতাকর্মী জানান, সমাবেশ শুরু হবে শনিবার সকাল থেকেই। যানজট ও সময় বাঁচাতে আমরা একদিন আগেই চলে এসেছি।দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪