| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের সমাবেশ ঘিরে রমনা পার্কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৫ ইং | ০৫:৩২:০২:পূর্বাহ্ন  |  ১৬৩৯২০৫ বার পঠিত
জামায়াতের সমাবেশ ঘিরে রমনা পার্কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা
ছবির ক্যাপশন: জামায়াতের সমাবেশ ঘিরে রমনা পার্কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ হচ্ছে আজ।

শনিবার (১৯ জুলাই) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশে বাড়ছে নেতাকর্মীদের সংখ্যা। উদ্যান ছাড়িয়ে চারপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে নেতাকর্মীদের উপস্থিতি।

এদিকে, রাজধানীর রমনা পার্কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। কেউ আড্ডা দিচ্ছেন কেউবা ভ্যাপসা গরমের মাঝেও শুয়ে বিশ্রামও নিচ্ছেন।

রমনা পার্কে অবস্থান করা বেশ কয়েকজন জামায়াত কর্মী জানিয়েছেন ভ্যাপসা গরম ও ভিড়ের কারণে পার্কে তারা অবস্থান নিয়েছেন। দুপুরের পর তারা সোহরাওয়ার্দী উদ্যানে যাবেন।

রংপুর জেলা থেকে আসা জামায়াত কর্মী ষাটোর্ধ্ব আমজাদ হাসান জাগো নিউজকে বলেন, ভোর ৫টায় ঢাকায় পৌঁছেছি। সকাল থেকে উদ্যানে ছিলাম। গরমে দুর্বল হয়ে গেছি। খাওয়া দাওয়া করে আবার ঢুকবো সমাবেশস্থলে।



রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪