| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ভয়টা আসলে কাকে?’—ফেসবুক পোস্টে এনসিপিকে একহাত নীলার

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৫ ইং | ০৬:২০:২১:পূর্বাহ্ন  |  ১৭৩৩৩৫৯ বার পঠিত
‘ভয়টা আসলে কাকে?’—ফেসবুক পোস্টে এনসিপিকে একহাত নীলার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীতি ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সদস্য এবং সরব কর্মী নীলা ইসরাফিল। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি বলেন, দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে নির্যাতন ও দুর্নীতির অভিযোগ থাকার পরও তাকে দলে সক্রিয় রাখা হচ্ছে, অথচ অন্যায়ের প্রতিবাদ করায় তাকেই পদযাত্রা কর্মসূচি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

শনিবার ভোরে নিজের ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ পোস্টে নীলা ইসরাফিল লেখেন,

“আমি কি এনসিপিকে খেয়ে ফেলব? আমি কি এনসিপিকে ভেঙে ফেলব? আমি কি এনসিপিকে 'লেংটা' করার জন্য নিযুক্ত? নাকি এই কথাগুলো বলা হচ্ছে কারণ আমি প্রশ্ন করতে শিখেছি?”

তিনি বলেন, এনসিপি যদি একজন নীলা ইসরাফিলের প্রশ্নেই ধসে পড়ে, তবে সেটি ভাঙে না, ভেঙে পড়ে। তার ভাষায়,

“আমি সেই মানুষ, যে দলটির জন্মলগ্ন থেকে মানুষের জন্য কথা বলেছি, পথেঘাটে দাঁড়িয়ে দলের পক্ষ নিয়েছি। ভয় পাইনি, যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। দলের দিকভ্রান্ত পথে প্রশ্ন তুলেছি—গঠনের উদ্দেশ্যে, ধ্বংসের জন্য নয়।”

তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে এখন দলের ভেতর থেকে ‘নীলা এনসিপিকে খেয়ে ফেলবে’ ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি বলেন, “আমি কাউকে খাই না, কাউকে ভাঙি না, শুধু সত্যটা বলি। আর সত্য বললেই যদি একটা দল কেঁপে ওঠে, তাহলে সমস্যা সত্যে না, সমস্যা সেই দলের ভিতরে।”

নীলা ইসরাফিল দাবি করেন, দলেরই একজন শীর্ষ নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও ব্যবস্থা না নিয়ে বরং তাকে (নীলাকে) কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

“তাহলে বলুন, ভয়টা আসলে কাকে? আমাকে? না নিজেরা নিজেদের মুখ দেখার?” — এমন প্রশ্ন রেখে পোস্টটি শেষ করেন তিনি।

প্রসঙ্গত, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন নীলা ইসরাফিল। এরপরই দল তাকে একটি কারণ দর্শানোর নোটিশ দেয়। এনসিপি এখনো আনুষ্ঠানিকভাবে অভিযোগ ও অভ্যন্তরীণ অবস্থান সম্পর্কে বক্তব্য দেয়নি।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪