| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিলেন সারজিস আলম

reporter
  • আপডেট টাইম: Jul ১৯, ২০২৫ ইং | ১০:০৭:২২:পূর্বাহ্ন  |  ১৬১১৭৩৪ বার পঠিত
জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিলেন সারজিস আলম
ছবির ক্যাপশন: জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিলেন সারজিস আলম

রিপোর্টার্স২৪ ডেস্ক :

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে সমাবেশস্থলে পৌঁছান তিনি। এরপর তাকে মূল মঞ্চে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের পাশে বসে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পরেই তিনি বক্তব্য দেবেন।

জামায়াতে ইসলামীর এই জাতীয় সমাবেশে এনসিপি ছাড়াও আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে, দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সমাবেশ ঘিরে সকাল থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম দেখা যায়। ভোর রাত থেকে রাজধানীমুখী জামায়াতের নেতাকর্মীদের ঢল নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগ, বাংলা একাডেমি ও মেট্রোরেল স্টেশন এলাকায় জনস্রোত আরও ঘন হয়ে ওঠে। চারদিক থেকে ভেসে আসে স্লোগান ও শ্লোগধ্বনি, যার মধ্যে পুরো এলাকা হয়ে ওঠে উৎসবমুখর।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪